Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বহুমাত্রিক নাসিমের নির্বাচন করার ঘোষণা ছড়াচ্ছে উত্তাপ

Bangla FMbyBangla FM
১০:৩৯ am ০১, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন নিজেই ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন, ঠিক তখন বহুমাত্রিক কামরুল হাসান নাসিম মনোনয়ন ফর্ম জমা দিয়ে আলোচনায় চলে এসেছেন। ছড়াচ্ছেন, নির্বাচনী উত্তাপ।
লন্ডন থেকে সদ্য প্রত্যাবর্তনের পর এক প্রকার বিনা বাঁধায় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সংসদীয় আসন ঢাকা-১৭ থেকে তারেক রহমান যখন জয়লাভের প্রশ্নে ছিলেন নির্ভার, তখন একটি নিবন্ধিত দল থেকে শুধুমাত্র নাসিমই নির্বাচন করছেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রমতে, তিনি বিজেপি তথা বাংলাদেশ জাতীয় পার্টি থেকে নির্বাচন করবেন।

এদিকে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান দেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দল বিএনপির পরিপূর্ণ হাল ধরেছেন। অন্যদিকে প্রাসঙ্গিক বাস্তবতায় সারাদেশে বিএনপির প্রতিপক্ষ শক্তি হিসাবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নতুন জোট সারাদেশে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনে শক্ত অবস্থানে নেই, তা বলাই বাহুল্য। ঠিক তেমন হিসাব নিকেশকে ছাপিয়ে যেয়ে কামরুল হাসান নাসিম নির্বাচন করতে উদ্যত হওয়াই ঢাকা-১৭ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই যে হতে যাচ্ছে তা নিয়ে সন্দেহ নেই বলেই ধরে নেয়া হচ্ছে।

তারেক রহমান, দেশের রাজনৈতিক মঞ্চে জনপ্রিয় নাম। অন্যদিকে লেখক, কবি, দার্শনিক, আবৃত্তিকার, গবেষক, নির্মাতা, গায়ক হিসাবে বহুমাত্রিক কামরুল হাসান নাসিম এর সৃজনশীল কাজের পরিচিতি রয়েছে। একই সঙ্গে সাংবাদিকতা পেশার সাথে তিনি অপ্রচলিত ধারার রাজনীতিকও বটে।

নাসিম, যিনি এক সময় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি গড়বো বাংলাদেশ নামক সংগঠনের স্থপতি ও মুখপাত্র ছিলেন। কিন্তু তিনি বিএনপি পুনর্গঠন চেয়ে ২০১৫ সালে আলোচনায় চলে আসেন। বেশ কয়েক বছর নীরব থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার প্রশ্নে নাসিমের নয়া সিদ্ধান্ত, উত্তাপ বাড়ছে রাজনীতিতে। বিশেষত সংসদীয় আসন ঢাকা-১৭ নিয়ে কৌতূহল বাড়ছে।

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, এ পর্যন্ত ঢাকা-১৭ আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ম ফর্ম তুললেও জমা দিয়েছেন ১৭ জন প্রার্থী। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হিসাবে রয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, আনিসুল-মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে জহির রায়হান তনয় তপু রায়হান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান ও কামরুল হাসান নাসিম। রয়েছেন অবশ্য আরো ১৩ জন প্রার্থী।

উল্লেখ্য, এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হবেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, তেমন প্রচারণায় তিনি গেল কয়েকমাস ধরে কাজ করে আসছিলেন। কিন্তু বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর পার্থ কে নিজ এলাকা ভোলা-১ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিতে হচ্ছে। অন্যদিকে এনসিপি থেকে তাজনূভা জাবিন পদত্যাগ করায় তিনি আর নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

Tags: কামরুল হাসান নাসিমঢাকা-১৭ আসনতারেক রহমানবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক
  • নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে ইসিতে মানববন্ধন
  • বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম