Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে ভিজিএফের বরাদ্ধের পরিমান অনেক কম

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৫ pm ০১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জামালপুর জেলা প্রতিনিধি :

ঈদ উল ফিতর উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় জামালপুর জেলা ভিজিএফের পরিমান অনেক কম বরাদ্ধ পেয়েছে। ত্রান ও পুনর্বাসন অফিসের দেয় তথ্যানুয়ায়ি অন্যান্য বছর জামালপুরে ভিজিএফের বরাদ্ধের পরিমান বর্তমান সময়ের তুলনায় দ্বিগুন ছিলো। বর্তমানে বরাদ্ধের পরিমান কমিয়ে অর্ধেক করা হয়েছে।

জানা যায়, জামালপুর জেলার ৭টি উপজেলার জন্য ঈদ উল ফিতর উপলক্ষে মোট ভিজিএফ কার্ড বরাদ্ধ পেয়েছে ১লাখ ৪৪ হাজার ৫৪০টি। প্রতিজন কার্ডধারী বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে। এর মধ্যে মেলান্দহ উপজেলায় ভিজিএফ কার্ড পাবে ২৭ হাজার ১৮১ জন, সরিষাবাড়ী উপজেলায় ২৭ হাজার ৫৭৬ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ২০ হাজার ৫৮৯ জন, ইসলামপুর উপজেলায় পাবে ১৩ হাজার ৮৩৪ জন, জামালপুর সদর উপজেলায় পাবে ২৪ হাজার ৫৯২ জন, মাদারগঞ্জ উপজেলায় পাবে ১৩ হাজার ৪৯৩ জন ও বকশীগঞ্জ উপজেলায় পাবে ১৭ হাজার ২৭৫ জন। ফলে অন্যান্য বছরের তুলনায় জামালপুর জেলায় চলতি ঈদ উল ফিতরে প্রায় ২ লক্ষাধিক ব্যাক্তি ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত হবে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জে কে সেলিম জানান, বরাদ্ধ কম হওয়ায় অর্ধেক পরিমান হতদরিদ্র পরিবার এ সুবিধা থেকে বঞ্চিত হবে। বিষয়টি বিবেচনা করে বরাদ্ধের পরিমান বাড়ানোর দাবি জানান চেয়ারম্যান সেলিম।

বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু জানান, বরাদ্ধ কম হওয়ায় জনসাধারণের কষ্ট বাড়বে। তবে করার কিছু নাই। সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েই কাজ করতে হবে।
এব্যাপারে জামালপুর জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি জানান, অন্যন্য বছর বা সময়ে বরাদ্ধের পরিমান বেশি ছিলো। চলতি ঈদ উল ফিতর উপলক্ষে বরাদ্ধ কম পাওয়া গেছে। তবে বিষয়টি মন্ত্রনালয়ের সিদ্ধান্ত। মন্ত্রনালয় যে পরিমান বরাদ্ধ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্য সংকটে প্রধানমন্ত্রীর নজর
  • মধ্যপ্রাচ্যে প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
  • আখাউড়ায় বেগুন শসা লেবুতে দাম পাওয়ায় খুশি কৃষক
  • ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • বাউফলে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম