Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রশাসন অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে পরিচালনা করবে: ডা. জাহিদ হোসেন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫১ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:

প্রশাসন অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে পরিচালনা করবে—কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, কেউ যদি আমার বোন বা ভাইও হয়ে থাকে, তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন সবার জন্য সমান। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলা সফরের অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বেআইনি কর্মকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি গাছ কাটা, ঘুষ-দুর্নীতি,জুয়া, জমি দখলসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধী যে-ই হোক, কোনো প্রকার পক্ষপাত বা সুপারিশের সুযোগ থাকবে না। তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্ত্রী আরও বলেন, সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সম্মান করতে হবে। বিশেষ করে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সকালে জাল তুলতেই চমক—জেলের হাতে সাড়ে ২২ কেজির কোরাল
  • আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে লালমনিরহাটে জাতীয় পতাকা অর্ধনিমিত করার বিষয়টি উপেক্ষিত
  • প্রশাসন অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে পরিচালনা করবে: ডা. জাহিদ হোসেন
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: মাহদী আমিন
  • পবিপ্রবিতে মহান শহীদ দিবস পালন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম