Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৯ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

মো: তৌহিদুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি :

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলাধীন খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ি থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকার মৃত মোস্তফা মাস্টারের ছেলে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় পূর্বে একটি মামলা রয়েছে।

মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম