নীলফামারীর সৈয়দপুর-এ ঢাকা ব্যাংক-এর একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডে অবস্থিত ব্যাংকটির শাখায় আগুন লাগে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ভবনের ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

