Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে দেবোত্তর সম্পত্তি নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৪ pm ১৩, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার অন্তর্গত শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌখলা গ্রামে শতবর্ষী একটি দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌখলা গ্রামের দাগ নং ৮০৮ভুক্ত সম্পত্তিটি ১৯৫২ সালের সেটেলমেন্ট রেকর্ডে ‘দেবময়ী’র নামে নিবন্ধিত ছিল। দীর্ঘদিন ধরে এই জমি গ্রামবাসী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের কাজে ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি ওই সম্পত্তি স্থানীয় এক ব্যক্তি, ননী দেবনাথ, জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেকর্ড করিয়েছেন-এমন অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, জমির দখল নিয়ে বিরোধের জেরে তিনি সেখানে পূজা-অর্চনায় বাধা দিচ্ছেন এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে গ্রামের প্রায় দেড় শতাধিক হিন্দু পরিবার তাদের ধর্মীয় কার্যক্রম নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে মৌখলা গ্রামে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন। এতে বক্তারা বলেন, এই জমি আমাদের পূর্বপুরুষদের সময় থেকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জালিয়াতির মাধ্যমে এটি দখলের চেষ্টা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। আমরা আমাদের উপাসনালয় রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

মানববন্ধনে বক্তব্য দেন হরিপদ দেবনাথ তালুকদার, মনেন্দ্র দেবনাথ, গৌর চাঁদ দেবনাথ, অনুর দেবনাথ ও রাখাল দেবনাথসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা অবিলম্বে বিতর্কিত রেকর্ড বাতিল, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠায় স্থানীয়রা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল’
  • তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ
  • সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎ মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
  • সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির
  • জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০৭ বছর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম