Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে তেলিয়াপাড়া দিবস উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪২ am ০৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান তেলিয়াপাড়া চা বাগান-এ শনিবার (৪ এপ্রিল) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও জনসভার আয়োজন করে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জি কে গউছ,মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সদস্য হবিগঞ্জ-৩; সংসদ সদস্য হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এবং সংসদ সদস্য হবিগঞ্জ-৪ সৈয়দ মোহাম্মদ ফয়সল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক,সভাপতি হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

সভায় বক্তারা বলেন,মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তেলিয়াপাড়া দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন,তেলিয়াপাড়া শুধু হবিগঞ্জ নয়,সমগ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এখানেই স্বাধীনতার লক্ষ্যে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল,যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিজয়ের পথ সুগম করে।

উল্লেখ্য,১৯৭১ সালের ৪ এপ্রিল মাধবপুর উপজেলা-র সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক বাংলোতে মুক্তিযুদ্ধের সামরিক ও রাজনৈতিক নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশকে স্বাধীন করার শপথ গ্রহণ,যুদ্ধ পরিচালনার রণকৌশল নির্ধারণ,মুক্তিযুদ্ধকে ১১টি সেক্টরে বিভক্ত করা,অস্ত্র সংগ্রহ এবং আন্তর্জাতিক সমর্থন অর্জনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা
  • অর্থের বিনিময়ে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ কিশোরগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে
  • ‘স্যার’ না বলায় সাংবাদিকের সঙ্গে এসিল্যান্ডের অশোভন আচরণ
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম