চট্টগ্রামের হাটহাজারীতে একটি ভাড়া বাসা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার একটি বাসার কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত কিশোরীর নাম জুলি আকতার (১৫)। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মেখলঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর মেয়ে। জুলি স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

