Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র স্মরণে তাতীঁদলের দোয়া মাহফিল

Tanazzina TaniabyTanazzina Tania
১০:২১ pm ০৬, জানুয়ারী ২০২৬
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো’র স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আছর বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর তাতীঁ দলের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাদ আছর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরে বাদ মাগরিব মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা এবং জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাতীঁ দলের সভাপতি রনল বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, পৌর তাতীঁ দলের সভাপতি মোঃ খিজির আহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ সবুজসহ বিএনপি, তাতীঁদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খতমে কোরআন শেষে মধ্যমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন ও ইসরায়েলি হামলায় অংশ না নিতে অটল ব্রিটেন
  • খালেদা জিয়াসহ ২০ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
  • পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা
  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম