Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০ বছর পর চট্টগ্রাম সফরে তারেক রহমান

Taslima TanishabyTaslima Tanisha
১২:০৭ pm ০৯, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

প্রায় দুই দশকেরও বেশি সময় পর আবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আগামী ১৮ জানুয়ারি তিনি চট্টগ্রাম যাবেন, যা গত ২০ বছর ৭ মাসের মধ্যে তার প্রথম সফর।

সফরের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর সম্পূর্ণভাবে অরাজনৈতিক। এতে কোনো নির্বাচনী প্রচারণা, জনসভা বা রাজনৈতিক কর্মসূচি রাখা হয়নি।

দলীয় সূত্রের তথ্যমতে, ১৮ জানুয়ারি সকালে তিনি বিমানে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়কপথে চট্টগ্রামে পৌঁছাবেন। দোয়া মাহফিল শেষে তিনি চট্টগ্রামেই রাত যাপন করবেন। ১৯ জানুয়ারির কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমনের খবরে নগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

নগর বিএনপির একাধিক নেতা মনে করছেন, সফরটি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক না হলেও সাংগঠনিক দিক থেকে তা গুরুত্বপূর্ণ। এতে দলীয় নেতাকর্মীদের মনোবল বাড়বে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর তার এই আগমনকে ঘিরে নগর বিএনপির বিভিন্ন স্তরে প্রস্তুতি ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

Tags: ২০ বছর পরচট্টগ্রাম সফরতারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম