Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৫ pm ২৩, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ভোরে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটের দিন প্রথমে তাহাজ্জুদের নামাজ পড়া এবং ফজরের নামাজ কেন্দ্রে পৌঁছে আদায় করা উচিত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাচরুখী আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপি সরকার গঠনের পর চালু করা হবে ফ্যামিলি কার্ড ও কৃষি বীমার প্রতিশ্রুতিও দেন।

জনসভায় তিনি সতর্ক করেছেন, নির্বাচনকে ঘিরে পুরনো ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালটের বিষয়ে কারসাজি হতে পারে বলে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, গত ১৫ বছরে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, কিন্তু চব্বিশে রিকশাচালক থেকে শুরু করে সব ধর্মের মানুষ রাজপথে নেমে স্বাধীনতা রক্ষা করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলনের অর্জনকে একত্রিত করে দেশ গড়ার ডাক দিয়েছেন তিনি।

এসময় তিনি বিএনপি সরকার গঠনের ক্ষেত্রে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা চালুর প্রতিশ্রুতি দেন। নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকার নির্দেশও দেন।

জনসভায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ সভাপতিত্ব করেন। নারায়ণগঞ্জের অন্যান্য আসনের মনোনীত প্রার্থী ও জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

গভীর রাতের সমাবেশেও সমর্থকরা তীব্র শীত উপেক্ষা করে উপস্থিত ছিলেন। ধানের শীষের প্রতীকসহ সাজানো মঞ্চে সমর্থকরা তারেক রহমানের কাছে দেশের উন্নয়নের প্রত্যাশা প্রকাশ করেন।

Tags: ১২ ফেব্রুয়ারিতারেক রহমানবিএনপির চেয়ারম্যান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম