Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

Taslima TanishabyTaslima Tanisha
১০:৫০ am ৩১, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বর্তমানে গুলশানে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে রাখা হয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো এই আপোষহীন নেত্রীকে শ্রদ্ধা জানাতে আসছেন।

মায়ের কফিনের পাশে নীরবে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে তারেক রহমানকে। গভীর শোক ও আবেগঘন পরিবেশে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় সময় কাটাচ্ছেন। বাসভবনের ভেতরে-বাইরে এক শোকাবহ আবহ বিরাজ করছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় আবৃত মরদেহবাহী গাড়িতে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের উদ্দেশে নেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িটি গুলশান-২ এলাকায় তারেক রহমানের বাসায় পৌঁছায়।

বাসায় তারেক রহমানের পাশে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীরাও সেখানে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

Tags: গুলশানবিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়ার মরদেহসাবেক প্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
  • কুমিল্লায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু
  • এপস্টাইন চক্র ইরান ফাঁসানোর ষড়যন্ত্র করছে:দাবি লারিজানি
  • বাসায় টাকা-স্বর্ণ না রেখে প্রয়োজনে থানায় জমা দিন: ডিএমপি কমিশনার
  • সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম