Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাকে দেখার পর গুলশানের পথে তারেক রহমান

Taslima TanishabyTaslima Tanisha
৮:২১ pm ২৫, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মাকে দেখার পর গুলশানের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতাল ত্যাগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। হাসপাতাল থেকে বের হওয়ার পর তাকে স্বাগত জানাতে গুলশান এলাকায় রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন।

এর আগে বিকেল ৫টা ৫০ মিনিটে তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। তার কিছুক্ষণ আগেই হাসপাতালে পৌঁছান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

হাসপাতালে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা। তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ প্রবাসজীবন শেষে বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অসুস্থ মাকে দেখতে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

হাসপাতাল থেকে বের হয়ে তারেক রহমান গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির উদ্দেশে যাত্রা করেন। সেখানেই পরিবারসহ অবস্থান করবেন তিনি। ওই বাড়ির পাশেই অবস্থিত তার মা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’।

Tags: এভারকেয়ার হাসপাতালতারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানরাজধানীর বসুন্ধরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম