আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন দিনব্যাপী এক সাংগঠনিক সফরে দেশের উত্তরাঞ্চলীয় তিন জেলা ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর পরিদর্শনে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সফরসূচি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ২৩ বছর, নীলফামারীতে ২২ বছর এবং দিনাজপুরে ২১ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তাঁর এই সফরকে স্থানীয়রা দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তির সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তাঁর কাছ থেকে আশার বাণী শুনতে উন্মুখ হয়ে আছেন উত্তরবঙ্গবাসী।
সফরসূচি অনুযায়ী, ঐদিন সকাল ১০টায় তিনি বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে তার ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে।
জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

