Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধের শঙ্কা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৬ pm ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর-এ ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ করে দেন শ্রমিকরা। ফলে উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থবিরতা তৈরি হয়েছে।

শ্রমিকদের এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। এতে দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে জ্বালানি সরবরাহ চেইন ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা যায়, গত শনিবার যমুনা অয়েল কোম্পানির একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে থেমে গেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এই ঘটনাকে “হয়রানিমূলক” দাবি করে শ্রমিকরা ডিপোর সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। আন্দোলনের ফলে কোনো ট্যাংকলরি ডিপো থেকে বের হতে পারেনি।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, শ্রমিকরা চুরির সঙ্গে জড়িত নন, যান্ত্রিক ত্রুটির সময় গাড়ি মেরামত করছিলেন। তিনি আটক শ্রমিকদের মুক্তি না দিলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।

শ্রমিক নেতা হাসান আলী জানান, নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় সমাধান সম্ভব হলেও শ্রমিকরা এখনো সে পথে যেতে রাজি হননি। প্রশাসন দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির
  • যুদ্ধ বন্ধে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক, তুরস্ক-সৌদিসহ ৪ দেশ অংশ নিচ্ছে
  • ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
  • সুনামগঞ্জের মধ্যনগরের বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া
  • যশোরে ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম