Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারের রামুতে তাকামুল বা এসভিপি (SVP) টেস্ট

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৪ pm ১২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলো গুরুত্বপূর্ণ একটি সেবা। এখন থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রামুতেই দেওয়া যাবে তাকামুল বা এসভিপি (SVP) টেস্ট।

গতকাল এক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে এই যুগান্তকারী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রামু টিটিসির অধ্যক্ষ শাহ জালাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইটি তাকামুল সেন্টারের কর্মকর্তা রাকিবুল ইসলাম।

​এদিন টেস্টে অংশগ্রহণ করতে আসা প্রার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। টিটিসির সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় উদ্বোধনী দিনের সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে উপস্থিত সকলের মাঝে এক আনন্দঘন মতবিনিময় সভার মাধ্যমে চমৎকার এই আয়োজনের সমাপ্তি টানা হয়।

আগে তাকামুল টেস্ট দেওয়ার জন্য কক্সবাজারের মানুষকে দূর-দূরান্তে পাড়ি দিতে হতো। এতে একদিকে যেমন প্রচুর অর্থ ও শারীরিক শ্রম ব্যয় হতো, তেমনি নষ্ট হতো মূল্যবান সময়। রামু টিটিসিতে এই সুবিধা চালু হওয়ার ফলে স্থানীয়দের সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।

বাংলা এফএমকে রামু টিটিসির অধ্যক্ষ জানান, আমরা আশাবাদী যে, এই উদ্যোগ বিদেশগামী কর্মীদের দক্ষতা যাচাই প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি তাদের সময় ও অর্থের ব্যাপক সাশ্রয় করবে।

এই চমৎকার ও জনবান্ধব উদ্যোগটিকে বাস্তবে রূপ দিতে যারা শুরু থেকে নিরলসভাবে কাজ করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, রামু টিটিসি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এই নিবেদিত প্রচেষ্টা কক্সবাজারবাসীর জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে হামে শিশুমৃত্যু বাড়ছে, এক মাসে মোট ১৭৯ জনের মৃত্যু
  • নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে: ডিএমপি কমিশনার
  • ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩৩ অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নজির স্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম