Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০১ am ০৭, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোহাম্মদ আলম, বান্দরবান প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাব-এর ত্রি-বার্ষিক (২০২৬–২০২৮) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী (দৈনিক মানব জমিন) ও সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ (দৈনিক সাঙ্গু) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এম. বশিরুল আলম (সুপ্রভাত বাংলাদেশ) ও সাংগঠনিক সম্পাদক লামা প্রেস ক্লাব, নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা) ও সভাপতি লামা সাংবাদিক ফোরাম। নির্বাচনে ডেলিগেট’দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি) ,সহ-সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক ডেসটিনি বান্দরবান জেলা প্রতিনিধি), সৈয়দ মোঃ আবুল কালাম  আজাদ (স্টাফ রিপোর্টার দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর লামা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা লামা প্রতিনিধি), নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর বান্দরবান দক্ষিন), সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার লামা প্রতিনিধি)।

এদিকে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম (বি.কম) লামা সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি (দৈনিক সংগ্রাম প্রতিনিধি) মোহাম্মদ শাহনেওয়াজ, লামা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রত্যেককে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

Tags: ত্রি-বার্ষিক সম্মেলনবান্দরবানলামা রিপোর্টার্স ক্লাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৭ মার্চ: বিদেশি মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার
  • ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলে সতর্কতা জানালো আবহাওয়া অফিস
  • আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন অর্থমন্ত্রী
  • কালের কণ্ঠের প্রতিবেদনে ‘অবৈধ’ তকমা, সতর্কবার্তা দিলেন হাসনাত
  • ইকরার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আলভীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম