Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে জ্বালানি তেল বিক্রি তদারকিতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪২ pm ২৯, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0
মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিক্রি ও সরবরাহ নিশ্চিত করতে দুইটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কলতাপাড়া এলাকার মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এবং গাজীপুর চন্দ্রপাড়া এলাকার মেসার্স তাসনিম ফিলিং স্টেশন-এ পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি ও মজুত কার্যক্রম নিয়মিত তদারকির জন্য দুইজন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের জারি করা এক অফিস আদেশে বলা হয়, জনগণ যাতে প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারে এবং ফিলিং স্টেশনগুলোতে কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা হলেন, মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন, কলতাপাড়া: জনাব মাহমুদুল হাসান আহম্মদ, উপজেলা সমাজসেবা অফিসার, গৌরীপুর। মেসার্স তাসনিম ফিলিং স্টেশন, গাজীপুর চন্দ্রপাড়া: জনাব মোহাম্মদ আল মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গৌরীপুর।
ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুত, সরবরাহ, বিক্রি এবং পরিমাপসহ বিভিন্ন বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি ডিপো থেকে সরবরাহ করা জ্বালানি তেল যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে কি না, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং সঠিক আছে কি না এবং দৈনিক বিক্রির হিসাব ঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না—এসব বিষয়ও তদারকি করবেন।
এছাড়া স্টেশনগুলোর অনুমোদিত মজুত ক্ষমতা যাচাই, অবৈধ ট্যাংক বা স্থাপনা আছে কি না তা পরীক্ষা, এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তারা।
জানা গেছে, দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল সরবরাহ সংক্রান্ত কোনো সমস্যা বা অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • (no title)
  • যুক্তরাজ্যে বসবাসের জন্য সেরা শহর নরউইচ
  • কেন বিমানে ফোন ‘এরোপ্লেন মোড’ করতে বলা হয়? জেনে নিন এই ফিচারের আদ্যোপান্ত
  • হরিপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা সভা
  • সুনামগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম