Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ৬ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Bangla FMbyBangla FM
১:৪৫ pm ০১, মে ২০২৫
in অন্যান্য
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:  

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে সদর ও কলারোয়া সীমান্ত থেকে সাড়ে ৭’শ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ৯ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

বৃহস্পতিবার (১ মে)সকাল থেকে পৃথক পৃথক সীমান্তে অভিযান চালিয়ে জেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প,মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি এসকল মালামাল জব্দ করে।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি। 

বৃহস্পতিবার(১ মে)দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা সিমান্তেট ভাদিয়ালী থেকে সাড়ে ৭’শ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের ফকির পাড়া থেকে ৯ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি।

এছাড়া, ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির তেতুলবাড়ি থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।কাকডাঙ্গা সিমান্তের রাজ্জাকের মোড় থেকে ২৯ হাজার ২৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চকলেট, ঝাউডাঙ্গার ফকির পাড়া থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোটরসাইকেল, মাদরা সিমান্তের ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, এছাড়াও, হিজলদী বিওপির শিশুতলা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি। 

যার মূল্য সর্বমোট ৫,৮০,২৮০/-(পাঁচ লক্ষ বিরাশি হাজার দুইশত আশি) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেন বলে জানান বিজিবি।

জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

এস এম হাবিবুল হাসান 

Tags: অপরাধবিজিবির অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম