Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে ৬টি আসনের ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১২ pm ২১, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতীক গ্রহণ করেন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম লাঙল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. চাঁন মিয়া হাতপাখা, জাকের পার্টির রঘুনাথ চন্দ্র রায় গোলাপ ফুল এবং গণঅধিকার পরিষদের মো. রিজুওয়ানুল ইসলাম ট্রাক প্রতীক পেয়েছেন।

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির মো. সাদিক রিয়াজ ধানের শীষ, জামায়াতে ইসলামীর একেএম আফজালুল আনাম দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন লাঙল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. রেদওয়ানুল কারীম রাবিদ হাতপাখা, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকারম হোসেন হারিকেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ রিক্সা, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন জাহাজ এবং মো. আ ন ম বজলুর রশিদ মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. মাঈনুল আলম দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল লাঙল, জনতার দলের মো. রবিউল ইসলাম কলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাইরুজ্জামান হাতপাখা, বাসদের কিবরিয়া হোসেন মই, বাংলাদেশ মুসলিম লীগের লায়লাতুল রীমা হারিকেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায় কাস্তে প্রতীক পেয়েছেন।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনে বিএনপির মো. আক্তারুজ্জামান মিয়া ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. আফতাবউদ্দীন মোল্লা দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ লাঙল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসাইন হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির একেএম কামরুজ্জামান ধানের শীষ, জাতীয় নাগরিক পার্টির মো. আব্দুল আহাদ শাপলা কলি, জাতীয় পার্টির মো. কাজী আব্দুল গফুর লাঙল, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এ.জেড.এম রেজওয়ানুল হক তালা, এস.এম জাকারিয়া বাচ্চু কলস, মো. হযরত আলী বেলাল হরিণ এবং মো. রুস্তম আলী মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট) আসনে বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেন ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মো. রেজাউল হক লাঙল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর আলম সিদ্দিক হাতপাখা, বাসদের মো. আব্দুল হাকিম মই এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ পেয়েছেন ঘোড়া প্রতীক।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, প্রত্যেক প্রতীক প্রাপ্ত প্রার্থীদের কে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নির্বাচনী প্রচারে কোন প্রার্থী ব্যত্যয় ঘটালে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ, আতঙ্কে প্রবাসীরা
  • বিএনপিতে রাষ্ট্রপতি ও স্পিকার পদ নিয়ে জোর আলোচনার প্রস্তুতি
  • যুক্তরাজ্য পাঠাচ্ছে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের নিরাপত্তা শক্তিশালী করার জন্য
  • ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা
  • আইএইএ-র মূল বক্তব্য : ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম