Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৫ মার্চের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি স্থগিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ২৫, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যা স্মরণে আগামীকাল বুধবার (২৫ মার্চ) সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালনের যে নির্দেশনা ছিল, তা এবার আর পালন করা হচ্ছে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২৫ মার্চ রাতে দেশব্যাপী এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচিটি এ বছর পালিত হবে না। তবে পূর্বনির্ধারিত এই কর্মসূচিটি ঠিক কী কারণে বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারাদেশে ইতিহাসের অন্যতম বর্বরতম গণহত্যা চালিয়েছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানী জুড়ে সেই রাতে ঘুমন্ত মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার স্মরণে গত কয়েক বছর ধরে জাতীয়ভাবে এই ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হয়ে আসছিল।

গত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রতীকী কর্মসূচিটি চালু করা হয়েছিল। গত বছরও রাত ১০টা থেকে ১০টা ০১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিট আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়েছিল। তবে এবারের প্রশাসনিক সিদ্ধান্তে সেই রীতি থেকে সরে আসা হলো।

Tags: ২৫ মার্চ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সব ক’টা জানালা খুলে দাও: স্বাধীনতার ৫৫ বছরে স্মৃতি, বোধ ও দায়
  • জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোল উদ্ধার, আটক ৭
  • জামালপুরে ৪০ কেজি গাজাঁ উদ্ধার
  • স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
  • আজ গণহত্যা দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম