Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যক্তির আত্মশুদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ড. খালিদ হোসেন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪০ pm ০৩, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ব্যক্তি পর্যায়ে আত্মশুদ্ধি ও নৈতিকতার বিকাশ ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, আত্মশুদ্ধ মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে দুর্নীতি, অন্যায় ও বিশৃঙ্খলা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

বৃহস্পতিবার দুপুরে বরিশালে চরমোনাই মাহফিল-এর দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুস্থ ও স্থিতিশীল সমাজ গঠনের জন্য ব্যক্তিকে আগে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে হবে। ব্যক্তি পর্যায়ে নৈতিকতা ও চরিত্রের ঘাটতিই বর্তমান সমাজের নানা সংকটের অন্যতম প্রধান কারণ।

ড. খালিদ হোসেন বলেন, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার চর্চা ছাড়া সমাজে শান্তি, শৃঙ্খলা ও সহনশীলতা প্রতিষ্ঠা করা কঠিন। মানুষ যদি নিজের ভুল নিজে উপলব্ধি করতে শেখে, তবে অন্যের সমালোচনার প্রবণতা কমে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নৈতিক অবক্ষয় বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া এবং পারিবারিকভাবে মূল্যবোধ চর্চা বাড়ানো জরুরি।

তিনি বলেন, পরিবারই শিশুদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। ছোটবেলা থেকেই শিশুদের সততা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষা জোরদার করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হবে।

শেষে তিনি বলেন, আত্মশুদ্ধি শুধু ব্যক্তিগত অনুশীলন নয়, এটি সামাজিক দায়বদ্ধতার অংশ। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ বদলায় এবং সমাজের পরিবর্তনেই রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেত্রকোনায় বৃদ্ধকে ‘মৃত’ দেখিয়ে ‘বয়স্ক ভাতা’ বন্ধ, দপ্তরে ধরনা দিয়েও সমাধান হচ্ছে না
  • রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
  • নোয়াখালীতে পানির ট্যাংকে ডিজেল মজুত, ১০ হাজার টাকা জরিমানা
  • টাঙ্গাইল পুকুরে ডুবে ২ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, আহত ২
  • কিশোরগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম