Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাগরের তীর থেকে ওপারে চলে গেলেন সংগীতশিল্পী জীনাত রেহানা

news room1bynews room1
৮:২০ am ০২, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0
সংগীতশিল্পী জীনাত রেহানা

সংগীতশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই। আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিল্পীর প্রথম নামাজে জানাজা আজ যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীতজগতে পথচলা শুরু করেন। ১৯৬৮ সালে বেতারে রেকর্ড হওয়া তার গান ‘সাগরের তীর থেকে’ প্রচারের সঙ্গে সঙ্গেই শ্রোতাদের হৃদয় জয় করে নেয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

আধুনিক গান থেকে আধ্যাত্মিক গান এবং ছোটদের গান—সব ক্ষেত্রেই তার দক্ষতা ও সৃষ্টিশীলতা ছিল অনন্য। সংগীতের এই বহুমাত্রিকতায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন গুণী ও সম্মানিত শিল্পী হিসেবে।

জীনাত রেহানার স্বামী ছিলেন প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।

Tags: চ্যানেল আইজানাজাবাংলাদেশ বেতারবিনোদনসংগীতশিল্পী জীনাত রেহানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের তাহিরপুরে ওসির ঘুসকাণ্ডের তদন্ত সম্পন্ন
  • নওগাঁয় রাত নামলেই রাজুর ‘মাটি কাটার’ মহোৎসব: অস্তিত্ব সংকটে মান্দার গ্রামীণ সড়ক
  • পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের অভিযোগে নারী গ্রেফতার
  • রামপালে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১
  • জলঢাকায় নতুন কৌশলে প্রতারণা, সতর্ক করলেন ওসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম