Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট আইনজীবী সমিতিতে সুহেল-জুবের প্যানেলের জয়

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৪ am ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. ছয়ফুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. আব্দুল্লাহ আল-হেলাল ও এডভোকেট মো. কাওছার জুবায়ের। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সমিতির মোট ১,৬৬৫ জন ভোটারের মধ্যে ১,৩৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ২৪টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। সিনিয়র সহ-সভাপতি পদে পান্না লাল দাশ ৪৩৮ ভোট এবং সহ-সভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জোবায়ের বখ্ত জুবের পান ৩৪৮ ভোট।

যুগ্ম সম্পাদক-১ পদে আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট এবং যুগ্ম সম্পাদক-২ পদে হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট এবং সহ-ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট লাভ করেন।

লাইব্রেরি সম্পাদক পদে সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার পদে আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট এবং নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পান। সহকারী নির্বাচন কমিশনার পদে সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হন।

মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা হেলেন বেগম এবং মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সম্পাদক পদে জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট,ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট এবং জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে ইরফানুজ্জামান (৮৯৯ ভোট),আতিকুর রহমান (৮৯৫ ভোট),এ.এস.এম আব্দুল গফুর (৮৭২ ভোট), আনোয়ার হোসেন (৮৬৯ ভোট), এ.কে.এম ফখরুল ইসলাম (৮৫৭ ভোট), মোহাম্মদ জুয়েল (৮৪০ ভোট) এবং ওবায়দুর রহমান (৮২২ ভোট) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Tags: আইনজীবীসিলেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুই শপথ নিলেন জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা
  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন আমিনুল
  • খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রি করা কসাই গ্রেফতার
  • টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ১০টি হাট
  • নতুন সংসদে হুঁশিয়ারি, আসিফ মাহমুদের মন্তব্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম