Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে শিক্ষার্থীদের টিফিনে পচা খাবারের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে শিশু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৩ pm ১১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনে নিম্নমানের, পচা ও বাসি খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা।

অভিভাবকরা জানান, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও বাস্তবে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে খাবারে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতের প্রমাণ মিলেছে। খাবার খাওয়ার পর শিশুদের পেটব্যথা, বমি ও অসুস্থতার লক্ষণও দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অবহেলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, কয়েকটি বিদ্যালয়ে মানহীন খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিভাবকরা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: টিফিনপচা খাবারপ্রাথমিক বিদ্যালয়বরিশালবাকেরগঞ্জশিক্ষার্থীস্বাস্থ্যঝুঁকি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু
  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম