Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৌশলগত মবের হামলা, ৩৩ কেন্দ্রের পুনঃভোট ও ফল স্থগিতের দাবি জামায়াতের

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে অনুষ্ঠিত আজ বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী “কৌশলগত মবের” শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের ওপর হামলা চালিয়ে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়।

নারী এজেন্টরাও নিরাপদ ছিলেন না। তাদের কয়েকজনকে আলাদা কক্ষে আটকে রেখে জিম্মি করে রাখা হয়। পরে স্থানীয় প্রশাসন গিয়ে তাঁদের উদ্ধার করে। গোপালপুর উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক ইদ্রিস আলীকেও কেন্দ্র থেকে মারপিট করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। জামায়াতের দাবি, উপজেলার ৩৩টি কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণ করা হয়েছে। এ কারণে এসব কেন্দ্রে পুনঃভোট গ্রহণ এবং সামগ্রিক ফলাফল স্থগিতের দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন টাঙ্গাইল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান তালুকদার, টাঙ্গাইল জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম, এডভোকেট সাফিউল আলম, এবং সাবেক ছাত্রশিবির নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ আসনে এগিয়ে আছে সারজিস
  • যেভাবে ভোট হয়েছে ধারা অব্যাহত থাকলে ফলাফল মেনে নেবে জামায়াত
  • রংপুর–৪ আসনে ৫৭ কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিনে দেশে অন্তত ৭ জনের মৃত্যু
  • সুনামগঞ্জে সিএনজি থেকে বিদেশি রাইফেলসহ অস্ত্র জব্দ, গ্রেফতার যুবক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম