মোঃ হারুন উর রশিদ,
নীলফামারী ডিমলার তিস্তা নদীতে গেল দুই সপ্তাহ ধরে বোমা মেশিন বসিয়ে তলদেশ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিলো একটি চক্র। এর ফলে নদীর পাড়ে ভাঙনের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হয়।
এমন খবরে ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ /ফেব্রুয়ারী) দিনব্যপী বিশেষ অভিযান পরিচালনা করে তিস্তা নদী থেকে অসাধু ব্যবসায়ীদের ব্যবহৃত নৌকা, ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ এবং ধ্বংস করা হয়।
নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান এবং উপজেলা ভূমি কর্মকর্তা রুহান কবির এর উপস্থিতিতে বিজিবি, পুলিশ এবং আনসার মিলে ৭৪ জন সদস্যের সমন্বয়ে টাস্কফোসের বিশেষ অভিযান পরিচালিত হয়।
এসময় পাথর ও বালু উত্তোলনে ব্যাবহৃত ১১ টি নৌকা, ০৩টি ইঞ্জিন, ০৪টি লোহার নোঙর, ০৫টি বোমা মেশিন, ১০টি ২০ফিট পাইপ এবং ২৪টি প্লাস্টিক ড্রাম জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালগুলো ঘটনাস্থলে ধ্বংস করেন অভিযান পরিচালনাকারীরা।
জানতে চাইলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, সুধু মেশিন জব্দ নয়, এর নেপথ্যে কারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত আছে।

