Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পেট্রোল-অকটেন-ডিজেলের মজুত পর্যাপ্ত: জ্বালানি বিভাগের মুখপাত্র

Bangla FM OnlinebyBangla FM Online
২:২২ pm ০২, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আবারও নিশ্চিত করেছে সরকার। পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব ও মুখপাত্র মুনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা (প্যানিক বায়িং) এবং কিছু ক্ষেত্রে অবৈধ মজুতের কারণে বাজারে সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে নিয়মিত অভিযান চালিয়ে এসব মজুত প্রতিরোধ করা হচ্ছে। ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় ৩ লাখ ৭২ হাজার লিটার অবৈধ জ্বালানি জব্দ করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে দৈনিক প্রায় ১২০০ মেট্রিক টন পেট্রোল ও ১৪০০ মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই বলে দাবি করা হয়।

এছাড়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারির জন্য নতুন করে অপরিশোধিত তেলবাহী জাহাজ আসছে, যা ভবিষ্যৎ মজুদ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

কৃষকদের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠির জবাব এখনো সরকারের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন মুখপাত্র।

Tags: অকটেনপেট্রোল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদন্ড
  • মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ গ্রেপ্তার
  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম বৈঠক
  • ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম