রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।”
প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং উদ্ধার কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

