মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর–দত্তপুর (কপালহর–লঙ্গারপাড়) সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার এ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবদুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়রা জানান, সড়কটি পাকাকরণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে।

