Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই: বিমান ও পযর্টন প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৩ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সাতটি উপজেলায় দৃশ্যমান উন্নয়নের সকল প্রকল্প বাস্তবায়ন করা হবে। কারণ জেলার পাঁচটি সংসদীয় আসনেই প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। জামালপুরের উন্নয়নে আমরা এক সাথে কাজ করবো। তাই জামালপুরের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মা নামাজের পূর্বে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুর-১ আসনের এমপি এম.রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জামালপুর মেডিকেল কলেজ, নতুন শিল্প কারখানা স্থাপন, দেওয়ানগঞ্জের উন্নয়ন, বকশীগঞ্জের কামালপুর স্থল বন্দর ও লাউচাপড়া পর্যটন কেন্দ্রসহ জামালপুর জেলা সার্বিক উন্নয়নে বিভিন্ন মেগা প্রকল্পের পরিকল্পনা রয়েছে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নদী ভাঙ্গনসহ গ্রামীণ জনপদের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে। তিনি জামালপুর জেলার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
মত বিনিময় সভায় জামালপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে জামালপুর সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
সার্কিট হাউস ক্যাম্পাসে প্রতিমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগদানের জন্য জামালপুর জেলা শহর ত্যাগ করেন।

Tags: বিমান ও পযর্টন প্রতিমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমার নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নেই: প্রতিমন্ত্রী আব্দুল বারী
  • রূপগঞ্জে নিত্যদিনের যানজটে নাকাল জনজীবন
  • টানা তিনবার নির্বাচিত কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি
  • ঘোড়াঘাটে মহাসড়কের দুই পাশে সজনে ফুলের শুভ্রতা
  • ভূমিকম্পে কেঁপে উঠল যশোর জেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম