যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে পৌঁছার পর জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে। প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করে দেশটিতে সাপ্তাহিক ছুটি তিন দিনে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ–এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সোমবার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক বলেন, “চলমান সংঘাতে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে। আশা করছি, এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো।”

