Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ক্রীড়া সপ্তাহের সমাপ্তি

Taslima TanishabyTaslima Tanisha
১২:৪১ pm ১২, ডিসেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন সেগমেন্টের বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া সপ্তাহের সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের টিভি রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাডমিন্টন এককে বিজয়ী হয়েছেন সৈকত ও রানার্সআপ জয় রয়। দ্বৈতে সাগর-জয় চ্যাম্পিয়ন ও দিদার – মাহিন রানার্সআপ। টেবিল টেনিস এককে মিলন চ্যাম্পিয়ন ও আজহার রানার্সআপ। দ্বৈতে মিলন-শাহনুর চ্যাম্পিয়ন এবং আজহার- প্রান্ত রানার্সআপ। দাবায় বাসেদ চ্যাম্পিয়ন ও সাজ্জাদ রানার্সআপ। ক্যারম এককে ইমরদন চ্যাম্পিয়ন ও হারিস রানার্সআপ, দ্বৈতে সোহেল -জিসান চ্যাম্পিয়ন ও জাহেদ -সোহাগ রানার্সআপ। কার্ডে চ্যাম্পিয়ন সাজ্জাদ- হাবিবুল্লাহ ও নিবির- রানা রানার্সআপ,ডার্ট থ্রো তে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর মো: আল-আমীন ও প্রভোস্ট মো: জিয়া উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেছে সৌরভ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিন। সঞ্চালনায় ছিলেন নাজমুল হাসান ফাহিম। অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত আজকের সম্পূর্ণ অনুষ্ঠানটিতে থাকতে পেরে। উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ স্যার ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে তাদেরও আসার ইচ্ছা ছিল। আমাদের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি খুব সুন্দর সম্পন্ন হয়েছে—সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। আন্তহল বিতর্কে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলকেই অভিনন্দন। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টগুলো কোনো নেগেটিভিটি ছাড়াই সুশৃঙ্খলভাবে হয়েছে—এর কৃতিত্ব শিক্ষক, হাউস টিউটার ও হলে থাকা পরিশ্রমী শিক্ষার্থীদের।’

তিনি আরও বলেন, ‘হলের উন্নয়ন কাজের মধ্যে পিছনের সিঁড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে, প্রকল্প জমা পড়েছে—খুব শিগগিরই কাজ শুরু হবে। বড় রিডিং রুম ও অতিথি কক্ষের পরিকল্পনাও আছে, যদিও কিছু স্থাপত্যগত সীমাবদ্ধতা রয়েছে। ওয়াইফাই সমস্যাটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাধানের অপেক্ষায়। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই পর্দার আড়ালের কর্মীদের—ডাইনিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সকল স্টাফদের। দশ বছর ধরে সেবা দেওয়া বিপ্লবের জন্য আমাদের শুভকামনা । ধৈর্য, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব ধরে রাখলে আমাদের হল আরও সুন্দর ও শক্তিশালী হবে—এটাই আমার প্রত্যাশা।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম