Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনকে বাংলাদেশে খেলার আমন্ত্রণ ক্রীড়া উপদেষ্টার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৫ pm ৩১, মার্চ ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের ক্রীড়া ইভেন্টকে সমানভাবে এগিয়ে নিচ্ছে। এর অংশ হিসেবে খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং দেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ এবং খেলোয়াড়দের মাসিক ভাতা কর্মসূচির প্রশংসা করেন। তিনি যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। পাশাপাশি নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ক্রীড়া খাত আরও উন্নত হবে বলেও মন্তব্য করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী ভলিবল, আর্চারি ও শুটিংসহ বিভিন্ন ইভেন্টে দক্ষ চীনা কোচ নিয়োগ ও উন্নত প্রশিক্ষণ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Tags: ক্রীড়াচীনফুটবলার হামজাবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামের চর থেকে ভাইরাল তাজু ভাই ২.০
  • পটুয়াখালীর দুমকিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ২
  • দিনাজপুরে শব্দ দূষণ রোধে চালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • তেল মজুত করে ৩০০ টাকা লিটার বিক্রি, দোকানিকে জরিমানা
  • বেনাপোলে এস এ কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম