কমল কৃষ্ণ দে, উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায়,বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, ও চাংলান উৎসব উদযাপনের লক্ষ্যে “বিশেষ প্রকল্প কর্মসূচির” আওতায় উপ-বরাদ্দকৃত খাদ্যশস্য প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদন কারিদের হাতে বরাদ্দকৃত খাদ্যশস্য’র অনুমোদন পত্র তুলে দেন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহাম্মদ। চলতি বছর ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ৪৭টি প্রতিষ্ঠানকে মোট ১৯টন ৪০০ কেজি খাদ্য শস্য প্রদান করা হয়।এসময় উপজেলা সহকারী প্রকৌশলী রুহুল আমিন উপস্থিত ছিলেন।

