সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় সাতক্ষীরায় ডক্টর্স প্রিমিয়ার ক্রিকেট লিগে স্পন্দন হাসপাতাল ও ট্রমা সেন্টার নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডক্টর্স প্রিমিয়ার লিগের স্পন্দন হাসপাতাল ও ব্লিস হাসপাতাল। দিনের অপর খেলায় ট্রমা সেন্টার ও এ্যানাস্থেসিয়া একাদশ মধ্যকার খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
লিগ পর্বের লেখায় সকালে ব্লিস হাসপাতাল টর্সে জিতে ব্যাট করতে নেমে ১৩৮ রান করে।
জবাবে স্পন্দন হাসপাতাল ২ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে।ফলে স্পন্দন হাসপাতাল ৮ উইকেটে জয় লাভ করে। দিনের অপর খেলায় ট্রমা সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান সংগ্রহ করে।
১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে এ্যানাস্থেসিয়া একাদশ ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে সক্ষম হয়। ফলে ট্রমা সেন্টার ৭ রানে জয় লাভ করে।

