Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাবা ভাঙ্গার পুরনো ভবিষ্যদ্বাণী নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

Bangla FM OnlinebyBangla FM Online
২:২০ pm ০৩, মার্চ ২০২৬
in বিশ্ব, বিশ্বজুড়ে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সংবাদ
A A
0

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া অশান্তি, ইসরায়েল-ইরান সরাসরি সংঘাত এবং পাকিস্তান-আফগানিস্তানের ক্রমবর্ধমান উত্তজনা বিশ্ববাসীকে ফের মনে করিয়ে দিচ্ছে বুলগেরিয়ার প্রখ্যাত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার সেই রহস্যময় সতর্কবার্তার কথা। ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হওয়ার পূর্বাভাস নিয়ে বর্তমানে নেটদুনিয়ায় জোর আলোচনা চলছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া অশান্তি, ইসরায়েল-ইরান সংঘাত এবং পাকিস্তান-আফগানিস্তানের ক্রমবর্ধমান উত্তজনা বিশ্ববাসীকে ফের মনে করিয়ে দিচ্ছে বাবা ভাঙ্গার সেই সতর্কবার্তার কথা।

বাবা ভাঙ্গার আসল নাম পান্দেভা দিমিত্রোভা। তিনি ১৯১১ সালের ৩ অক্টোবর বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ঝড়ের সময় চোখে বালি ঢুকে তার দৃষ্টিশক্তি চলে যায়। এরপর থেকেই ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেছেন বলে দাবি করা হয়।

আশেপাশের মানুষ তার কাছে এসে নিজের ভবিষ্যৎ ও পৃথিবীর বড় ঘটনার পূর্বাভাস জানতে শুরু করেন। প্রায় ৫০ বছর ধরে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি এবং ১১ আগস্ট ১৯৯৬ সালে মারা যান।
বুলগেরিয়ান ভাষায় ‘বাবা’ শব্দটির অর্থ ‘বয়স্ক নারী’ বা ‘ঠাকুমা’। এটি স্নেহ ও সম্মানের সঙ্গে বয়স্ক নারীর সম্বোধনে ব্যবহার হয়।

তার ভবিষ্যদ্বাণীর মধ্যে ২০২৬ সালও উল্লেখ রয়েছে।
সবচেয়ে আলোচিত একটি হলো, ২০২৬ সালে একটি বিশাল আন্তর্জাতিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। যেখানে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা এবং বড় শক্তির সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু সংবাদে বলা হয়, তিনি ২০২৬ সালে ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মানবজাতির প্রথম যোগাযোগ এবং বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নয়নও ভবিষ্যদ্বাণী করেছিলেন। এইসব ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত বর্তমান বৈশ্বিক সংকট ও আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই।

অনেকে বর্তমান আন্তর্জাতিক সংঘাতকে বাবা ভাঙ্গার ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ প্রেডিকশনের সঙ্গে যুক্ত করে দেখছেন এবং আশঙ্কা করছেন এটি সত্যিই ঘটতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী পরীক্ষিত নয়। অনেক বাণীতে সময়, স্থান ও পরিস্থিতি অস্পষ্ট, তাই পরে তা বিভিন্নভাবে ব্যাখ্যা বা মিথ্যে সংযুক্তি করা হয়।
বর্তমানে ভাইরাল হওয়া বাবা ভাঙ্গা সম্পর্কিত দাবিগুলো মূলত অনলাইন আলোচনা ও শেয়ারিংয়ের মাধ্যমে ছড়াচ্ছে। বাস্তবে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, সংঘাত ও উত্তেজনার পেছনে প্রামাণ্য আন্তর্জাতিক বিশ্লেষণ ও তথ্যই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত হয়।

Tags: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ইসরায়েল-ইরান সরাসরি সংঘাতপান্দেভা দিমিত্রোভাবাবা ভাঙ্গাবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরু চুরির কথা ফেসবুকে পোস্ট করায় যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ
  • ওমান উপসাগরে ইরানি নৌবহর ধ্বংস
  • পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাজবাড়ীতে লীজকৃত জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম