Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৬ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ নামে এক চোরাকারবারীকে যশোরে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রউফ যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম বুধবার ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার গাজীর দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের ওপর অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে আব্দুর রউফকে আটক করা হয়।

এরপর তল্লাশি করলে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিলো। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: অপরাধগ্রেফতারপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবর্তন চায় বলেই ৬৯ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে: জামায়াত আমির
  • বান্দরবানে লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
  • অবসরের পরও সরকারি বাসায় বসবাসের অভিযোগ
  • ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে: ইসি
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম