Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩০ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত রবিবার সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও আটটি পদে রদবদল আনা হয়েছিল।

নতুন আদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান কিউএমজি লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, লে. জেনারেল ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

রদবদলের তালিকায় আরও রয়েছেন সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, যাঁর চাকরি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, এত দিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

সেনাবাহিনীতে পেশাদারিত্ব ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতেই উচ্চপর্যায়ের এই রদবদলগুলো করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Tags: তারেক রহমানপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জিম্বাবুয়েকে উড়িয়ে সেমির দৌড়ে টিকে থাকল ভারত
  • সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল
  • শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি পীরজাদা হানজালা
  • জেনেভা ক্যাম্পে সোয়াট ও ডগ স্কোয়াডের বিশেষ অভিযান
  • প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো দুঃখজনক: সারজিস আলম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম