Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে জনগণের মুখোমুখি ছয় প্রার্থী, আশ্বাস দিলেন নিরাপদ জেলা গড়ার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার

নীলফামারীতে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে সদর আসনের ছয় প্রার্থী সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি নিরাপদ জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।

সুজনের আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নীলফামারী জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

ছয় মিনিটের বক্তব্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এবং দেশের মধ্যে একমাত্র নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো।

বলেন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বেকার সমস্যা সমাধান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বেজা, বেপজার সম্প্রসারণ, হাইটেক পার্ক, বিসিক স্থাপন, সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নতি এবং বাইপাস ও জেলা সদরে ওভারব্রীজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শিক্ষা নগরী হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, আমরা নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে চাই। জেলাটি পিছিয়ে রয়েছে, সম্ভাবনায় জেলা হিসেবে নীলফামারীতে অর্থনীতির চাকা সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও কৃষি ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেয়ার প্রত্যয় রয়েছে।

অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট হাছিবুল ইসলাম, খেলাফতে মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতিকের প্রার্থী সারোয়ারুল আলম, বাংলাদেম ন্যাশনালিস্ট ফ্রণ্ট মনোনীত টেলিভিশন প্রতিকের প্রার্থী সিরাজুল ইসলাম ও ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

জাতীয় সঙ্গিতের মাধ্যমে সূচনার পর স্বাগত বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম প্রধান। অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের উত্তর দেয়া ছাড়াও অঙ্গিকার ও শপথ গ্রহণ করেন ভোটারসহ প্রার্থীরা। এছাড়াও প্রার্থীরা একে অপরের সাথে হাত উচিয়ে শুভেচ্ছা জানান ভোটারদের।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরের শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • মানিকগঞ্জে যুবদলের ৫ নেতা বহিষ্কার, ছাত্রদলের ৯ নেতাকে শোকজ
  • একমাত্র  দাঁড়িপাল্লার  বিজয় হলেই  মানুষের সার্বিক  ভাগ্যের পরিবর্তন হবে
  • ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা শিক্ষা – শামা ওবায়েদ 
  • যাদের কাছে নারীদের আত্বসম্মানবোধ নেই,তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম