Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি তার বোনের

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩২ pm ০৯, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো :

ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সম্পন্ন করে আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিলের দাবি জানান।

সোমবার (৯ মার্চ) সকালে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুমা হাদি। এসময় তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং শহীদ ওসমান বিন হাদির পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

লিখিত বক্তব্যে মাসুমা হাদি বলেন, তার ছোট ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ২টা ২০ মিনিটে বিজয়নগরের কালভার্ট রোডে জুমার নামাজ শেষে রিকশাযোগে গন্তব্যে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত ৯টা ১৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।

তিনি অভিযোগ করেন, ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিল করতে পারেনি। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর কীভাবে ভারতে পালিয়ে যায়, সে বিষয়টিও এখনও স্পষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংবাদমাধ্যমে জানা গেছে গত ৮ মার্চ ভারতে শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডের নির্দেশদাতা, অর্থের যোগানদাতা এবং পালিয়ে যেতে সহায়তাকারীদের নাম প্রকাশ করে পুরো চক্রকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

মাসুমা হাদি বলেন, কোনো দায়সারা চার্জশিট দেওয়া হলে তা পরিবার ও দেশপ্রেমিক জনগণ প্রত্যাখ্যান করবে। বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের নাটকীয়তা তৈরি করা হলে ওসমানপ্রিয় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও তিনি সতর্ক করেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আবেগঘন আহ্বান জানিয়ে বলেন, ভাই হারানোর যন্ত্রণা তিনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন, কারণ তিনিও একই ধরনের বেদনা বয়ে বেড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী, স্বেচ্ছাসেবক শাহাদাত আলম ফকির, সাথী আক্তারসহ আরও অনেকে।

Tags: বিচার দাবিশরীফ ওসমান হাদিহত্যাকাণ্ডের
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে মডেল মনিকা কবির
  • হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
  • বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির জাইমা রহমান
  • জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
  • বেনাপোলে চাল আমদানির সময়সীমা শেষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম