Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর সদরে মিথ্যা মামলায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি, বোনের ওপর হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৯ pm ০৮, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

ক্রাইম রিপোর্টার:

রংপুরের কোতয়ালী সদর থানার মহাদেবপুর চওড়াপাড়া (পশ্চিম পাড়া) এলাকায় স্থানীয় এক প্রবাসী সাংবাদিককে জড়িয়ে দায়ের করা মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় এক গৃহবধূকে মারধরের চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আপন সৎ বোনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী মোছাঃ সাবনাজ বেগম উল্লেখ করেন, তার প্রতিবেশী (আপন সৎ বোন) শাহিনুর বেগমের সঙ্গে একই এলাকার দুবাই প্রবাসী সাংবাদিক নওশের আলম সুমনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। এই বিরোধের জেরে শাহিনুর বেগম সাংবাদিক সুমনের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানীর একটি মামলা দায়ের করেন এবং ওই মামলায় তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাপ দেন।

কিন্তু তিনি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে শাহিনুর বেগম তার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দায়ের করা অভিযোগে আরও বলা হয়, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল প্রায় ৩টার দিকে তার পোষা মুরগি অভিযুক্তদের জমির ফসল নষ্ট করেছে এমন অভিযোগ তুলে শাহিনুর বেগম তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে শাহিনুর বেগমসহ অন্যান্য অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠিসোটা নিয়ে তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে।

এ সময় অভিযুক্ত শাহিনুর বেগমের স্বামী সাহেব আলী প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। একই সঙ্গে অন্য অভিযুক্তদের প্ররোচনায় তারা ভুক্তভোগী ও তার পরিবারের বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করে এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে তাকে রক্ষা করেন। তবে অভিযুক্তরা ভবিষ্যতে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী সাবনাজ বেগম জানান, শাহিনুর বেগম খুবই অত্যাচারী ও মামলাবাজ। এলাকার কমবেশি সবাই তার অত্যাচার ও মিথ্যা মামলার শিকার। এরই ধারাবাহিকতায় আমাদের প্রতিবেশী সাংবাদিক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমার সৎ বোন শাহিনুর বেগম। ওই মামলায় আমাকে মিথ্যা স্বাক্ষী দিতে জোরজবরদস্তি চাপাচাপি শুরু করে। আমি মিথ্যা স্বাক্ষী দিতে অস্বীকৃতি জানালে আমার ওপর বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে। তার অত্যাচারের কারণে আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য এর প্রতিকার চেয়ে কোতয়ালী সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি তদন্ত মো. জহিরুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে পাম্প ও বেকারিকে জরিমানা
  • ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না: ট্রাম্প
  • ডিমলায় ছাত্রীর পর শিশু ধর্ষণ: অপরাধীদের কঠোর শাস্তির দাবি
  • বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জমিয়ত মহাসচিব আফেন্দি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম