Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে হত্যার হুমকি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ১১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে এক মুদির দোকানদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুদির দোকানদার মোঃ জুলহাস আকন (৫২) স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সাব্বির (৩৫)-এর কাছে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জুলহাস আকন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির তার দোকান থেকে বিভিন্ন সময় মোট ১ লাখ ৮ হাজার ৯৬৪ টাকা বাকি নেন। পরে তিনি পাওনা টাকা চাইলে সাব্বির দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকেন। গত ৬ মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পাওনা টাকা চাইলে সাব্বির ক্ষিপ্ত হয়ে তাকে খুন-জখমের হুমকি দেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি উজিরপুর মডেল থানায় সাব্বিরকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাব্বিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার
  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম