Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মিয়া

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৭ pm ১৩, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাসেল মিয়া। তিনি নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত আবদুল কুদ্দুস মিয়ার সন্তান।

এক শুভেচ্ছা বার্তায় মো. রাসেল মিয়া বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পুরাতন বছরের সব দুঃখ-কষ্ট মুছে গিয়ে নতুন বছর হোক সম্ভাবনা ও প্রাপ্তির বার্তা বয়ে আনার মাধ্যম।”

তিনি আরও উল্লেখ করেন, প্রবাসে অবস্থান করলেও দীর্ঘদিন ধরে তিনি শিলমান্দী ইউনিয়নের মানুষের পাশে রয়েছেন। বিশেষ করে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রবাসী এই রাজনীতিক শিলমান্দী ইউনিয়ন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে শিলমান্দী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো।”

তিনি শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।

ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মো. রাসেল মিয়া আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ প্রার্থী হয়ে উঠতে পারেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল’
  • তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ
  • সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎ মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
  • সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির
  • জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০৭ বছর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম