Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেকৃবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে প্রকল্প পরিচালককে হত্যার হুমকির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ১২, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক :

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক-বি এম আলমগীর কবিরের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালককে (পিডি) কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার বর্তমানে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক।
সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগ করেছেন, আজ দুপুর আনুমানিক ২ ঘটিকার দিকে বি এম আলমগীর কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার কক্ষে (কক্ষ নং-৭১৭) প্রবেশ করে। তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
ড. কাইয়ূম মজুমদার আরও অভিযোগ করেছেন, এ ধরনের পরিস্থিতিতে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালকের কাছে আবেদন করেছেন।

এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা বি এম আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো পিডিকে “আওয়ামী ফ্যাসিবাদের দোসর” বলছেন।

অন্যদিকে উইং-এর অতিরিক্ত উপপরিচালক ড. মো. মাহফুজুর রহমান বলেন, ‘শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে আরও ১০-১২ জনের মতো কিছু লোকজন অফিসে ঢুকে চাঁদা দাবি করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। প্রাণনাশের হুমকি দেয়। আমাদের কর্মকর্তারা চুপ ছিল। কারণ আলমগীরের হাতে ছুরি ছিল। মাঝে মাঝে তিনি বিভিন্ন কর্মকর্তার রুমে গিয়ে এমন হুমকি ধামকি দিয়ে থাকেন।’

ঘটনার পর থেকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি চব্বিশোত্তর নতুন বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এবং শাস্তিযোগ্য অপরাধ।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে দুইশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্ট
  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম