ভারতে শেখ হাসিনা থাকবেন কিনা—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তিনি যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেই বাস্তবতার ওপরই তার অবস্থান নির্ভর করছে।
শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভিন্ন বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে আবারও বলছি, শেষ পর্যন্ত এটি এমন একটি বিষয় যেখানে সিদ্ধান্ত তাকেই নিজেকে নিতে হবে।

