Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশ দিচ্ছেন : রুহুল কবির রিজভী

Tanazzina TaniabyTanazzina Tania
৯:০৭ am ১২, নভেম্বর ২০২৫
in Lead News, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজনীতি
A A
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনা ভারত থেকে অডিও বার্তা পাঠিয়ে দেশে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। তিনি দাবি করেন, “শেখ হাসিনা ১৪০০ শিশু, কিশোর ও তরুণ হত্যা করে এখন ভারত বসে নির্দেশ দিচ্ছেন—তার নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, এমনকি একজন পুড়ে মারা গেছেন।”

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রিজভী বলেন, আওয়ামী লীগের হাতে এখনো বিপুল অর্থ রয়েছে। “বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু ও ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ তাদের দখলে আছে। সেই টাকা খরচ করে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে,”—যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। শেখ হাসিনার সময় শিক্ষা প্রতিষ্ঠানেও রাজনৈতিক সহাবস্থান ছিল না। ছাত্রদলের ছেলেরা শ্রেণিকক্ষ বা চায়ের দোকান—কোথাও বসতে পারত না।”

জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে বিএনপি নেতা বলেন, “বাহাত্তরের পর আত্মপরিচয়ের সংকট তৈরি হয়েছিল। শেখ মুজিবুর রহমান সবাইকে বাঙালি হতে বলেছিলেন, কিন্তু জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণা এনে সেই সংকট নিরসন করেন।”

রিজভী আরও বলেন, “জিয়াউর রহমানের শাসনামলে কৃষি, শিক্ষা, পররাষ্ট্রসহ সব খাতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। তিন বছরেরও কম সময়ে তিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে চাউল রপ্তানিকারক দেশে পরিণত করেন।”

সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার হয়েছিল। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় আমাদের শেখার সুযোগ দিয়েছে; আমরা শিক্ষার্থীদের পক্ষে ন্যায়ের লড়াই চালিয়ে যাব।”

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সাধারণ সম্পাদক সর্দার জহুরুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tags: তারেক রহমানবিএনপিমির্জা ফখরুলরাজনীতিরুহুল কবির রিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম