Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢালিউডের প্রিয় তারকা সালমান শাহকে শ্রদ্ধা জানালেন শাকিব খান

Tanazzina TaniabyTanazzina Tania
১:১৪ pm ০৭, সেপ্টেম্বর ২০২৫
in Top Lead News, বিনোদন
A A
0

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ চিরবিদায় নেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী। এই দিনে অসংখ্য ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করছেন।

ঢালিউডের বর্তমান শীর্ষ নায়ক শাকিব খানও সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। শনিবার দুপুরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর ফেসবুক পেজে তিনি একটি কোলাজ শেয়ার করেন। ছবিতে ছিল সালমান শাহের তিনটি ছবি, সঙ্গে লেখা— ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’।

শাকিব পোস্টের ক্যাপশনে লিখেছেন, “যেখানেই থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করছি।”

ভক্তরা শাকিবের এই পোস্ট দেখে আবেগাপ্লুত হয়েছেন। অনেকেই সালমান শাহ ও শাকিব খান— দুই তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, “প্রতিটা ভক্তের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন প্রিয় অমর নায়ক সালমান শাহ।”

উল্লেখ্য, সালমান শাহের অকাল মৃত্যু ঢালিউডে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। মৃত্যু ঘিরে শুরু থেকেই রহস্য রয়ে গেছে— কেউ মনে করেন এটি আত্মহত্যা, আবার কারও দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনো সেই রহস্য উন্মোচিত হয়নি।

তবুও তার স্টাইল আজও দর্শকের মনে গেঁথে আছে। মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস, বাইক চালানো, ঘন কালো চুল আর মায়াবী হাসি— এইসব দিয়েই সালমান শাহ হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক ও ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক।

Tags: শাকিব খানসালমান শাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম