Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফের বাবা হতে যাচ্ছে শাকিব খান, পাঁচ মাসের অন্তসত্তা বুবলি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৫ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

ঢাকাই চলচ্চিত্রের বাতাসে নতুন গুঞ্জন—আবারও মা হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আর এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে সেই চিরচেনা নাম, শাকিব খান। শাকিব-বুবলীর ঘর আলো করে আছে সন্তান শেহজাদ খান বীর। এবার শোনা যাচ্ছে, তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

সূত্রের খবর অনুযায়ী, বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আর এই কারণেই তিনি বর্তমান কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। বিশেষ করে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

শুটিং থেকে বিরতি ও মার্কিন সফর বুবলীর মা হওয়ার খবরটি প্রথম জোরালো হয় ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এরপর থেকেই বিষয়টি টক অফ দ্য টাউন। জানা গেছে:

ঝুঁকি এড়াতে শুটিং বন্ধ, আদর আজাদের বিপরীতে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রথম লটের ৪ দিন শুটিং করলেও, দ্বিতীয় লটের শিডিউল দিচ্ছেন না বুবলী। শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তিনি এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছেন না।

বীরের জন্মের সময় বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন। গুঞ্জন আছে, এবারও শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে এ মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি।

প্রায় দেড় বছরের এক লম্বা বিরতিতে যাচ্ছেন এই নায়িকা। ফলে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলীকে ছাড়াই সিনেমার বাকি কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা।

আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে বুবলীর। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের ধারণা, সেখানেই হয়তো নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত বা ঘোষণা দিতে পারেন তিনি।

শাকিব-বুবলী সম্পর্ক নিয়ে গত বছরের শেষ দিকে যখন তারা যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছিলেন, তখনই গুঞ্জন উঠেছিল তারা আবারও এক হচ্ছেন। এখন বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সেই গুঞ্জনকে নতুন মাত্রা দিল।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে বীরের জন্ম দিয়েছিলেন বুবলী। দীর্ঘ গোপনীয়তার পর নিজেই সেই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন। এবারও কি একই নাটকীয়তা নাকি সরাসরি ঘোষণা? ভক্তদের নজর এখন আগামীর দিকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম