Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জন্মদিনে ‘রকস্টার’ চমক, নতুন লুকে শাকিব খান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৪ pm ২৮, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

জন্মদিনের দিনেই নতুন চমক নিয়ে হাজির হলেন চিত্রনায়ক শাকিব খান। মালয়েশিয়ায় চলমান ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন তার ভিন্নধর্মী রকস্টার লুক সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে ‘রকস্টার’-এর ফার্স্টলুক প্রকাশ করা হচ্ছে। তার ভাষায়, সিনেমাটিতে শাকিব খানকে আধুনিক ও ট্রেন্ডি রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন।

জানা গেছে, দীর্ঘ প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে তিনি কয়েকদিন গিটার শেখার প্রশিক্ষণও নিয়েছেন।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘উৎসব’-এর জন্য পরিচিত। প্রযোজনায় রয়েছে সান কমিউনিকেশন।

এতে দ্বিতীয় নারী চরিত্রে তানজিয়া জামান মিথিলার অভিনয় নিশ্চিত হয়েছে। মূল নায়িকা হিসেবে সাবিলা নূরের নামও শোনা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নতুন লুক ও কাজ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ‘প্রিন্স’ সিনেমা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নতুন এই ‘রকস্টার’ প্রজেক্ট ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

 

Tags: ‘রকস্টারজন্মদিনবিশেষ নিউজশাকিব খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুরের গারো পাহাড়ে পানির হাহাকার
  • কাশবন বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত
  • গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানি মন্ত্রী
  • রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের মানববন্ধন
  • শেরপুর নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম